দিনাজপুরের আমবাড়ীতে বিএনপির সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চু।
অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দলটি আগামী দিনে দিনাজপুর-৫ আসনে নির্বাচনী সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করছে। তিনি এই কার্যক্রমে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































